দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:৩০

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৮টির বা ২০.৫২ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে হাক্কানী পাল্পের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস বৃহস্পতিবার হাক্কানী পাল্পের ক্লোজিং দর ছিল ৬১ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৭ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে হাক্কানী পাল্প ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সমতা লেদারের ৯.৯৬ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৯.৯৫ শতাংশ, জিকিউ বলপেনের ৯.৯৩ শতাংশ, আজিজ পাইপসের ৮.৮৫ শতাংশ, এটলাস বাংলাদেশের ৭.৭৭ শতাংশ, একমি পেস্টিসাইডের ৭.২৭ শতাংশ, এম্বি ফার্মার ৭.২২ শতাংশ, স্টান্ডার্ড সিরামিকের ৭.১৪ শতাংশ এবং মনোস্পুল পেপারের ৬.৩৫ শতাংশ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading