করোনা: গত একদিনে মৃত্যু ২১, শনাক্ত ২ হাজারের নিচে
উত্তরদক্ষিণ । রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:৪০
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। একই দিনে ১ হাজার ৯৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত দাঁড়াল ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জন।
রবিবার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৫২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন।
নতুন মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের বয়সের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।
তাদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের একজন ও রংপুর বিভাগের দুইজন রয়েছেন।

