দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:৫০
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬৯টির বা ৭০.৭৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জেনেক্স ইনফোসিসের।
ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস বৃহস্পতিবার জেনেক্স ইনফোসিসের দর ছিল ১৫৯ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৪৫ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৯০ পয়সা বা ৮.৭৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে জেনেক্স ইনফোসিস ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইয়াকিন পলিমারের ৫.৪৬ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৪.৯৪ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৪.৯৩ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৪.৩৪ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৪.৩১ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগের ৪.১৬ শতাংশ, রহিম টেক্সটাইলের ৪.১৬ শতাংশ, আইসিবি ইসলামি ব্যাংকের ৪.০৮ শতাংশ এবং সোনারবাংলা ইন্সুরেন্সের ৩.৯২ শতাংশ দর কমেছে।

