ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

উত্তরদক্ষিণ । সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ০০:২২

মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম।

এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়। ফুল দেওয়া শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এবারও করোনার কারণে রাষ্ট্রপতি শহীদ মিনারে সশরীরে আসেননি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading