কেটেছে ঝড়ের শঙ্কা, আছে বৃষ্টির আভাস

কেটেছে ঝড়ের শঙ্কা, আছে বৃষ্টির আভাস

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৩:১৬

বঙ্গপোসাগর থেকে গভীর সঞ্চারণশীল মেঘমালা সরে যাওয়ায় উপকূলে কেটেছে ঝড়ের শঙ্কা। ফলে সমুদ্রবন্দর থেকে তিন নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। তবে তিন বিভাগে এখনও বৃষ্টিপাতের আভাস রয়েছে। আজ মঙ্গলবার আবহাওয়া অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। ঢাকায় পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কি.মি.। বুধবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা ফের বাড়তে পারে।

ইউডি/সিফাত

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading