দুবাই যেতে বিমানবন্দরে লাগবে না করোনা টেস্ট
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৩:২৮
সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ওই বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ইউএই গামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টো আগে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।
এর আগে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে পিসিআর টেস্টে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছিল।
ইউডি/সিফাত

