দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:৪৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৪টির বা ৪০.৯৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আরামিট সিমেন্টের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস রবিবার (২০ ফেব্রুয়ারি) আরামিট সিমেন্টের দর ছিল ৪৭ টাকা ৩০ পয়সা। মঙ্গলবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৪ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৬.৩৪ শতাংশ কমেছে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জিলবাংলা সুগারের ৬.১৯ শতাংশ, সমরিতা হসপিটালের ৫.৪৪ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৫.০৮ শতাংশ, রংপুর ফাউন্ড্রির৫.০৬ শতাংশ, স্টান্ডার্ড সিরামিকের ৪.৬৬ শতাংশ, স্টাইল ক্রাফটের ৪.৬০ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪.৫৪ শতাংশ, ই-ক্যাবলসের ৪.৪৭ শতাংশ এবং ওয়াটা কেমিক্যালের ৩.৯৯ শতাংশ দর কমেছে।
ইউডি/সুপ্ত

