‌‌‌রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার নতুন নিষেধাজ্ঞা আসছে: হোয়াইট হাউস

‌‌‌রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার নতুন নিষেধাজ্ঞা আসছে: হোয়াইট হাউস

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:৩০

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে আমেরিকা। ইউক্রেনের ক্রেমলিন সমর্থিত দুইটি বিচ্ছিন্নতাবাদী এলাকায় রাশিয়ার সৈন্য মোতায়েনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের জবাবের অংশ হিসেবেই এই নিষেধাজ্ঞা আসবে বলে জানায় এএফপি।

আমেরিকা জানিয়েছে, তারা স্থানীয় সময় মঙ্গলবার মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে। হোয়াইট হাউসের এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, আমরা মস্কোর আজকের সিদ্ধান্ত ও পদক্ষেপের জবাবে কাল রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়ার পরিকল্পনা করছি। আমরা এমন ঘোষণার বিষয়ে আমাদের মিত্র দেশ ও অংশীদারদের সাথে সমন্বয় করছি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading