বিরল আজকের দিনের ‘তারিখ’, চমকে দেবে আপনাকেও
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৫০
আজ সকালে ঘুম থেকে উঠে, ক্যালেন্ডার দেখেছেন কি? দারুণ একটি তারিখ পার করছেন আপনি। এমন অনেকগুলো দিন হয় যা অজান্তেই বিরল কিংবা বিশেষ হয়ে ওঠে। যেমন আজকের দিনটি। কিভাবে? কারণ আজকের তারিখটি অংকে লিখলে এমনই দাঁড়ায়- ২২-২-২২ কিংবা ২-২২-২২। গাণিতিক হিসাব বলছে, ২ সংখ্যার এ ঘটনা আর কখনও ঘটবে না।
আজকের দিনটি যদি দেখা যায় তাহলে আজ হল, ২২ ফেব্রুয়ারি ২০২২। অর্থাৎ সংখ্যায় লিখলে হয়- ২২.০২.২০২২। আরও সরলীকরণ করলে ২২০২২০২২। আজকের তারিখটি একইসঙ্গে প্যালিনড্রোমিক এবং অ্যাম্বিগ্রামিকও। মানে আপনার মনের অজান্তেই তারিখটি বিরল। এই দিনগুলোকে বলা হয় প্যালিনড্রোম এবং অ্যাম্বিগ্রাম। প্যালিনড্রোম হলো এমন কিছু বিশেষ শব্দ আর সংখ্যা শুরু বা শেষ দুদিক থেকেই পড়লে শব্দের উচ্চারণ আর অর্থের কোনো বদল হয় না বা সংখ্যার মান একই থাকে।
অ্যামবিগ্রাম হলো এক ধরনের গ্রাফিক্যাল চিত্র বা লেখা যা একটি শব্দকে শুধুমাত্র এক দিক থেকে বানান করে না বরং অন্য আরেকটি দিক বা অরিয়েন্টেশন থেকেও একইভাবে বানান করতে পারে। অর্থাৎ যে শব্দ বা বাক্যকে একদিক থেকে পড়লে যেমন দেখায় উল্টা দিক থেকেও একই রকম দেখায় তাকে অ্যামবিগ্রাম বলে।
অনেকে আবার আজকের দিন দেখে বলেছেন আজ Tuesday (মঙ্গলবার) শুধু নয়, আজ TWOsday-ও। ভেবে দেখলে সত্যিই আজ ২-এরই দিন। এমন দিনকে বিরল হিসেবেই দেখা হয়ে থাকে। শব্দ বা সংখ্যা নিয়ে বিভিন্ন শব্দের খেলা যারা খেলে থাকেন, তারা প্যালিনড্রোম নামটির সঙ্গে পরিচিত। প্যালিনড্রোম মানে হল যে শব্দকে সামনে থেকে বা পেছন থেকে পড়লে শব্দের উচ্চারণ আর অৰ্থের কোন বদল হয় না।
তবে ‘মাস-দিন-বছর বিন্যাসে বর্তমান শতাব্দীতে এমন প্যালিনড্রোমিক দিন আরও রয়েছে। মাস-দিন-বছর বিন্যাসে ২ অক্টোবর, ২০০১ (১০-০২-২০০১) এবং ২২ সেপ্টেম্বর, ২২৯০ (০৯-২২-২২৯০)। অন্যদিকে দিন-মাস-বছর বিন্যাসে বর্তমান শতাব্দীতে ২৯টি প্যালিনড্রোম দিন রয়েছে। প্রথমটি ছিল ১০ ফেব্রুয়ারি ২০০১ (১০-০২-২০০১) আর এরপর ২৯ ফেব্রুয়ারি ২০৯২ (২৯-০২-২০২৯)।
সাধারণ সংখ্যার মধ্যে এমন চোখ ধাঁধানো তারিখ খুব কমই আসে। আপনার জীবনে টাকা-পয়সা, খাওয়া-দাওয়া ঘুরে ফিরে আসবে। কিন্তু এমন তারিখ হয়তো আর কখনো ঘুরে আসবে না। তাই খোঁজখবর রাখুন, এমন দিনগুলো হয়ে থাকুক অবিস্মরণীয়।
ইউডি/সিফাত

