ফু-ওয়াং ফুডের পর্ষদ সভা ২৬ ফেব্রুয়ারি
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ইউডি/সুপ্ত

