আফিফ-মিরাজে টাইগারদের রেকর্ডগড়া জয়

আফিফ-মিরাজে টাইগারদের রেকর্ডগড়া জয়

উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:২৫

আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের রেকর্ড জুটিতে সফরকারী আফগানিস্তানকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ। এর মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল তামিম ইকবালের দল।

এদিকে, আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে তিনি এক বার্তায় দলকে অভিনন্দন জানান।

চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে বুধবার (২৩ ফেব্রুয়ারি) টসে জিতে ব্যাটিং নেয় আফগানরা। টাইগারদের দাপুটে বোলিংয়ে মাত্র ২১৫ রানে অলআউট হয় রশীদ-নবীরা। ২১৬ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। মাত্র ৪৫ রানে ৬ উইকেট হারায় টাইগাররা।
এর পরেই মহাকাব্য লিখেন দুই তরুণ ক্রিকেটার আফিফ ও মিরাজ। দুজন মিলে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন। ৭ম উইকেটে গড়েন রেকর্ড ১৭৪ রানের জুটি। এ সময়ে এই দুই ব্যাটসম্যান খেলেন ২২৫টি বল। ম্যাচ শেষে আফিফ ১১৫ বলে ৯৩ রান ও মেহেদী হাসান মিরাজ ১২০ বলে ৮১ রানে অপরাজিত ছিলেন।

এর আগে, দিনের শুরুতে টাইগার বোলারদের সামনে ব্যাট হাতে সুবিধে করে উঠতে পারেন নি সফরকারী ব্যাটসম্যানরা। আফগানদের ইনিংস মেরামত করেন নাজিবুল্লাহ জাদরান। খেলেন ৮৪ বলে ৬৭ রানের ইনিংস। এছাড়াও রহমত শাহ ৩৪ ও মোহাম্মদ নবী ২০ রান করেন। বল হাতে দাপট দেখান টাইগার পেসাররা। মুস্তাফিজুর রহমান ৩টি, শরীফুল ও তাসকিন ২ টি করে উইকেট পান। এছাড়ও সাকিব আল হাসান নেন ২ উইকেট।

তবে ব্যাট করতে নেমে শুরুতেই বিধ্বস্ত হতে হয় টাইরাদের। দুই অঙ্গে যেতে পারেন নি টাইগারদের প্রথম পাঁচ জন ব্যাটসম্যাননি। খাঁদের কিনারা থেকে দলকে তুলে এনে দুর্দান্ত এক জয় উপহার দেন দুই তরুণ আফিফ ও মিরাজ। দারুণ অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হন মিরাজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading