প্রথম ওয়ানডেতে জয়লাভ করায় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথম ওয়ানডেতে জয়লাভ করায় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২১:২০

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুর্দান্ত এই জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে বাংলাদেশ। ৭ বল হাতে রেখেই জয়ের প্রান্তে পৌঁছে যায় টাইগাররা। জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading