দেশের মানুষের প্রত্যাশা পূরণেই আমাদের রাজনীতি : জি এম কাদের

দেশের মানুষের প্রত্যাশা পূরণেই আমাদের রাজনীতি : জি এম কাদের

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:১৭

বিশ্বের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ঢেউ বাংলাদেশেও লেগেছে বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, দেশের মানুষ রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়, চায় বিকল্প শক্তি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জি এম কাদেরের জন্মদিন উপলক্ষে নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে যান। সেই সময় তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, মানুষ জাতীয় পার্টিকেই বিকল্প শক্তি মনে করে। আমাদের প্রতি তাদের প্রত্যাশা বেশি। দেশের মানুষের প্রত্যাশা পূরণেই আমাদের রাজনীতি।

পার্টির চেয়ারম্যানের জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপা, গোলাম কিবরিয়া টিপু, ফকরুল ইমাম, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদসহ অন্য নেতারা।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading