কিয়েভ ছাড়বেন না জেলেনস্কি

কিয়েভ ছাড়বেন না জেলেনস্কি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১০:৫৫

রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণার পর ইউক্রেনও যুদ্ধ ঘোষণা করেছে। এরই মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশে রাশিয়া সবচেয়ে বড় হামলা চালিয়েছে। এত উত্তেজনার মধ্যেও রাজধানী কিয়েভেই থাকার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘শত্রুরা (রুশ বাহিনী) আমাকে প্রথম টার্গেট করেছে। এরপর তারা আমার পরিবারকে দ্বিতীয় টার্গেট বানিয়েছে। তারা রাষ্ট্রপ্রধানকে ধ্বংস করে রাজনৈতিকভাবে ইউক্রেনকে ধ্বংস করতে চায়। এরপরও আমি পরিবারকে নিয়ে কিয়েভেই অবস্থান করব।’

আমেরিকান ও ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার লক্ষ্য কিয়েভ দখল করে সরকার পতন করা। এরই মধ্যে রুশ বাহিনী গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের দুর্ঘটনা কবলিত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে নিয়েছে। এটি রাজধানী কিয়েভের উত্তরে অবস্থিত এবং বেলারুশ সীমান্ত থেকে অনেক কাছে। বেলারুশের এই সীমান্তে রয়েছে রুশ সৈন্যবাহিনী। তাই রুশ বাহিনী রাজধানী কিয়েভের অনেক কাছে অবস্থান করছে।

এদিকে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জেলেনস্কির নিরাপত্তার ব্যাপারে বলেছেন, ‘আমার জানামতে প্রেসিডেন্ট জেলেনস্কি তার পদে ইউক্রেনে রয়েছেন। তবে অবশ্যই আমরা ইউক্রেনে থাকা আমাদের সকল বন্ধুদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন।’

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading