টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১১:০৫
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানদের হারানোর পর এবার সিরিজে চোখ স্বাগতিকদের। অপরদিকে এ ম্যাচ জিতে সিরিজ সমতায় ফিরতে চাইবেন রশিদ খানরা। ইতিমধ্যে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল।
আজ শুক্রবার বেলা ১১টা থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। প্রথম ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে একাদশে তিন পরিবর্তন এনেছে আফগানরা।
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক, আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকি।
ইউডি/অনিক

