ইসরায়েলের সুপ্রিম কোর্টে প্রথম স্থায়ী মুসলিম বিচারক নিয়োগ

ইসরায়েলের সুপ্রিম কোর্টে প্রথম স্থায়ী মুসলিম বিচারক নিয়োগ

উত্তরদক্ষিণ । শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:০০

ইসরায়েলের সুপ্রিম কোর্টে সোমবার চারজন নতুন বিচারক নিয়োগ দেয়া হয়েছে। এদের মধ্যে একজন খালেদ কাবুব। ৬৩ বছর বয়সি এই বিচারক প্রথম মুসলিম হিসেবে স্থায়ীভাবে নিয়োগ পেলেন।

ইসরায়েলের ২০ শতাংশের বেশি নাগরিক আরব। তারা ইসরায়েলি-আরব হিসেবে পরিচিত। ২০০৩ সাল থেকে সুপ্রিম কোর্টে অন্তত একজন ইসরায়েলি-আরব বিচারক আছেন। তবে তারা সবাই খ্রিস্টান ছিলেন।

এর আগে ১৯৯৯ সালে আবদেল রহমান জোয়াবি নামে একজন মুসলিম বিচারক সুপ্রিম কোর্টে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু তার মেয়াদ ছিল এক বছর।

জাফায় জন্ম নেয়া খালেদ কাবুব তেল আবিব বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি নিয়েছেন। ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের নানা বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হয়।

১৫ জন বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়। নিজে পদত্যাগ না করলে কিংবা তাদের সরিয়ে দেয়া না হলে বিচারকরা ৭০ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারেন।

সূত্র:ডয়চে ভেলে ও জেরুজালেম পোস্ট।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading