২৯ নাবিকসহ ইউক্রেনে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ

২৯ নাবিকসহ ইউক্রেনে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:৪০

যুদ্ধের কারণে ইউক্রেনে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। জাহাজটিতে ২৯ জন নাবিক রয়েছেন। তারা সবাই বাংলাদেশি। জাহাজটি বর্তমানে ইউক্রেনের অলিভিয়া বন্দরে আছে বলে জানা গেছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি অলিভিয়া বন্দরে নোঙর করা আছে। যুদ্ধ শুরু হওয়ার আগে জাহাজটি জেটিতে অবস্থান করছিল। পরে জেটি থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়। পরিস্থিতি বিবেচনায় এখন জাহাজটিকে আগের অবস্থানে থাকতে বলা হয়েছে। জাহাজটিতে মোট ২৯ জন নাবিক রয়েছেন। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তারা সবাই নিরাপদে আছেন।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading