সূচকের বড় উত্থানে লেনদেন

সূচকের বড় উত্থানে লেনদেন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ মার্চ ২০২২ । আপডেট ১৪:৩৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৮৩ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ২০৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সূত্র-ডিএসই।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮১৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫০৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০৮টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকেরে উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading