ওয়ানডে সিরিজ: ব্যাট হাতে আলো ছড়িয়েছেন যারা

ওয়ানডে সিরিজ: ব্যাট হাতে আলো ছড়িয়েছেন যারা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ মার্চ ২০২২ । আপডেট ১৪:৫০

সদ্য শেষ হওয়া বাংলাদেশ-আফগানিস্তান ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হয়েছে টাইগাররা। এই সিরিজে ব্যাট হাতে দুদলের বেশ ক’জন ক্রিকেটার দারুণ ছন্দে ছিলেন। তবে সিরিজ শেষে পরিসংখ্যান বলছে টাইগারদের চেয়ে আফগান ব্যাটারদের ধারাবাহিকতা বেশি ছিলো পুরো সিরিজ জুড়ে। কেননা সেরা পাঁচ ব্যাটারদের মধ্যে আফগানদেরই ৩ জন জায়গা নিয়েছেন। তবে একটি শতক ও একটি অর্ধশতক নিয়ে শীর্ষ ব্যাটসম্যান বাংলাদেশের লিটন দাসই।

লিটন দাস: ৩ ম্যাচে লিটনের ব্যাট থেকে ৭৪.৩৩ গড়ে এসেছে ২২৩ রান। আছে একটি শতক ও একটি অর্ধ শতকের ইনিংস। ৯০.২৮ স্ট্রাইক রেটে লিটন চার মেরেছেন ২৩টি ও ছক্কা হাঁকিয়েছেন ২টি।

রহমত শাহ: ৩ ম্যাচে এই আফগান নম্বর থ্রি’র ব্যাট থেকে এসেছে ১৩৩ রান। ৪৪.৩৩ গড়ে তার ব্যাটে ছিলো একটি অর্ধ শতকের ইনিংস। ৬৪.২৫ স্ট্রাইক রেটে রহমত শাহ চার মেরেছেন ১০টি।

নাজিবুল্লাহ জাদরান: ৩ ম্যাচে তার ব্যাট থেকে ৬১.০০ গড়ে এসেছে ১২২ রান। আছে একটি অর্ধ শতকের ইনিংস। ৭৯.৭৪ স্ট্রাইক রেটে তিনি চার মেরেছেন ১১টি ও ছক্কা হাঁকিয়েছেন ২টি।

রহমানউল্লাহ গুরবাজ: ৩ ম্যাচে তার ব্যাট থেকে ৬০.০০ এসেছে ১২০ রান। আছে একটি শতকের ইনিংস। ৮৫.১১ স্ট্রাইক রেটে তিনি চার মেরেছেন ৯টি ও ছক্কা হাঁকিয়েছেন ৪টি।

আফিফ হোসেন: ৩ ম্যাচে তার ব্যাট থেকে ১১১.০০ গড়ে এসেছে ১১১ রান। আছে একটি অর্ধ শতকের ইনিংস। ৮৩.৪৬ স্ট্রাইক রেটে তিনি চার মেরেছেন ১৩টি ও ছক্কা হাঁকিয়েছেন ১টি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading