আধা ঘণ্টায় ২ কোম্পানি হল্টেড

আধা ঘণ্টায় ২ কোম্পানি হল্টেড

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ মার্চ ২০২২ । আপডেট ১৫:০৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। সূত্র-ডিএসই।

কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১০টা ৪১ মিনিট পর্যন্ত সানলাইফ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ২ লাখ ৭৮ হাজার ৫৫০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে মেঘনা পেটের স্ক্রিনে ১ লাখ ১ হাজার ২৫৭টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading