রাশিয়া-ইউক্রেন সংঘাত: দুই দেশের সঙ্গেই সম্পর্ক রাখতে চান এরদোগান
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ মার্চ ২০২২ । আপডেট ১৫:০০
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতের জেরে কোনো দেশের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করতে চায় না তুরস্ক। তিনি দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে চান। খবর রয়টার্সের।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে তুরস্ক ১৯৩৬ সালের মন্ট্রিক্স সনদের আওতায় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। ওই সনদ অনুযায়ী, যুদ্ধ চলাকালে তুরস্কের প্রণালী দিয়ে বিদেশি যুদ্ধজাহাজ চলাচলে বাধা দিতে পারবে তুরস্ক। রাশিয়া ও ইউক্রেনের সাথে তুরস্কের জলসীমা রয়েছে এবং দুই দেশের সাথেই তুরস্কের সম্পর্ক ভালো।
ন্যাটোর মিত্র তুরস্ক উইক্রেনে রাশিয়ার অভিযানকে ‘যুদ্ধ’ বলে অভিহিত করে। ইউক্রেনের বিষয়ে ‘সিদ্ধান্তহীনতায়’ ভোগার জন্য এরদোগান আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের সমালোচনা করেছেন।
ইউডি/সিফাত

