ওয়ানডে সিরিজ: বল হাতে আগ্রাসী ছিলেন যারা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ মার্চ ২০২২ । আপডেট ১৫:৩০
বাংলাদেশ-আফগানিস্তান সদ্য সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে টাইগারদের জন্য চ্যালেঞ্জ ছিলো আফগান স্পিন সামলানো। কিন্তু পুরো সিরিজে দেখা যায় ভিন্ন চিত্র। সিরিজে স্পিনারদের চেয়ে আলো কুড়িয়েছেন পেসাররাই। দুদলের পেসারদের পারফরম্যান্স ছিলো চোখে পড়ার মতো। এই সিরিজে আফগান পেসার ফজলহক ফারুকী বিশ্ব ক্রিকেটে নতুন এক নাম হয়ে উঠেছেন। তার বোলিং আগ্রাসন সবাইকে অবাক করেছে। তবে বোলিং ই্উনিটে টাইগার বোলাররা আধিপত্য বিস্তার করেছে। তারা দু’বার আফগানদের অলআউট করতে সক্ষম হয়েছে। বিপরীতে আফগান বোলাররা কেবল একবার টাইগারদের অলআউট করে।
ফজলহক ফারুকী: এই নয়া আফগান পেসার সিরিজে দাপট দেখিয়েছেন। ৩ ম্যাচে ৫.২৫ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। এর মধ্যে তিনটিই ছিলো বাংলাদেশের কাপ্তান তামিম ইকবালের মহাগুরুত্বপূর্ণ উইকেট।
রশীদ খান: যাকে নিয়ে পুরো সিরিজেই ছিলো আলাদা নজর, সেই রশীদ খান প্রথম দু’ম্যাচে নিজের নামের প্রতি সম্মান কুড়াতে পারেন নি। তবে তৃতীয় ম্যাচে ৩ উইকেট নিয়ে সিরিজে দ্বিতীয় সেরা বোলারের তকমা গাঁয়ে মেখেছেন। ৪.০৩ ইকোনমিতে রশীদের শিকার ৫ উইকেট।
সাকিব আল হাসান: টাইগারদের এই নির্ভরযোগ্য অলরাউন্ডার ব্যাট হাতে আলো না দেখালেও বল হাতে তা পুষিয়ে দিয়েছেন। ৩ ম্যাচে ৪.৬৬ ইকোনমিতে বিশ্বসেরা এই অলরাউন্ডারের শিকার রশীদের সমান ৫ উইকেট।
তাসকিন আহমেদ: গেলো দু’বছর তাসকিন যেনো নিজেকে প্রমাণ করে যাচ্ছেন ভিন্ন এক ঢঙে। দেশে হোক কিংবা বিদেশে তাসকিন উইকেট শিকার করে যাচ্ছেন ধারাবাহিকভাবেই। এই সিরিজে তিন ম্যাচে ৪.৬২ ইকোনমিতে তার শিকার ৪ উইকেট।
মুস্তাফিজুর রহমান: নিজেকে পুরোপুরি মেলে ধরতে না পারলেও বল হাতে ব্রেকথ্রু এনে দিয়েছেন মুস্তাফিজ। ৩ ম্যাচে ৪.৮৩ ইকোনমিতে কাটার মস্টারের শিকার ৪ উইকেট।
ইউডি/সুপ্ত

