অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়ার নির্দেশ হাইকোর্টের

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়ার নির্দেশ হাইকোর্টের

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ মার্চ ২০২২ । আপডেট ১৫:২২

ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জে স্থাপিত সব অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে গুঁড়িয়ে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার (১ মার্চ) এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ। তিনি জানান, ঢাকা জেলাসহ রাজধানীর পাশ্ববর্তী মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জে স্থাপিত সব অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে গুঁড়িয়ে দিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান। পরিবেশ অধিদপ্তর আদালতকে জানায়, মানিকগঞ্জের ১১টি অবৈধ ইটভাটার ৮টিতে, মুন্সিগঞ্জে ২৬টি অবৈধ ইটভাটার ১৬টিতে, ঢাকার ১১৩টির মধ্যে ২৫টিতে, গাজীপুর ৪৬টি অবৈধ ইটভাটার ৩৩টিতে ইতোমধ্যে অভিযান চালানো হয়েছে।

রিটের পক্ষের আইনজীবী জানান, পরিবেশ ছাড়পত্রসহ ইটভাটা স্থাপনে যে সব অনুমোদনপত্র প্রয়োজন সে গুলো ছাড়াই যে সব ইটভাটা এই ৫ জেলায় কার্যক্রম চালাচ্ছে তা এখন ভেঙে ফেলতে হবে। পরিবেশ রক্ষায় জনস্বার্থে হাইকোর্টে রিটটি দাখিল করা হয়।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading