সূচকের সাথে বেড়েছে লেনদেনও

সূচকের সাথে বেড়েছে লেনদেনও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ মার্চ ২০২২ । আপডেট ১৫:৫৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও আগের দিনের তুলনায় বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্র-ডিএসই ও সিএসই।

আজ ডিএসইতে ৭৯৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৮ কোটি ৭৯ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৭৩০ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৫৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৮৫ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৯ কোটি ১৪ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading