প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল

প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ মার্চ ২০২২ । আপডেট ২০:৩৫

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আগামীকাল বুধবার (২ মার্চ) থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়। যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতিদিন। তবে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা আপাতত বন্ধই থাকবে। অন্তত আরও দুই সপ্তাহ করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা হবে।

করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। কিন্তু নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে সরকার, যা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। এর মধ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২২ ফেব্রুয়ারি খুলে দিলেও প্রাথমিকের ছুটি ১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading