ইইউকে জেলেনস্কি : প্রমাণ করুণ আপনারা পাশে আছেন

ইইউকে জেলেনস্কি : প্রমাণ করুণ আপনারা পাশে আছেন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ মার্চ ২০২২ । আপডেট ২০:৪৫

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় নেতাদেরকে তাদের পাশে থাকার প্রমাণ চান। তিনি তাদের তার দেশের সঙ্গে সংহতির প্রমাণ দেয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১ মার্চ) ইউরোপীয় পার্লামেন্টে ভিডিও লিংকের মাধ্যমে দেয়া ভাষণে জেলেনস্কি এ আহ্বান জানান।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদের সঙ্গে যোগ দিয়ে আরও শক্তিশালী হবে, এটি নিশ্চিত। আপনাদেরকে ছাড়া আমরা একা হয়ে পড়ব। ইউরোপীয় পার্লামেন্টের এমপি’দের উদ্দেশ্য করে জেলেনস্কি বলেন, প্রমাণ করুণ আপনারা আমাদের পাশে আছেন, প্রমাণ করুণ ইউক্রেনকে আপনারা ছেড়ে যাবেন না। প্রমাণ করুন আপনারা ইউরোপীয়ান। তাহলেই জীবন জয় করবে মৃত্যুকে, আলো জয় করবে অন্ধকারকে। গৌরব অর্জন করবে ইউক্রেন।

জেলেনস্কির ভাষণের সময় ইউরোপীয় পার্লামেন্ট কক্ষে আবেগ-ঘন পরিস্থিতি তৈরি হয়। ইউরোপীয় এমপি এবং কর্মকর্তারা উঠে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ হাততালি দেন। ইউক্রেইনের রাষ্ট্রদূতের প্রতিও পার্লামেন্ট সদস্যরা দাঁড়িয়ে অভ্যর্থনা জানিয়েছেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading