দূষণের নগরী ঢাকা: মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী

দূষণের নগরী ঢাকা: মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী

মাইশা মেহজাবিন । বুধবার, ২ মার্চ ২০২২ । আপডেট ১৪:৫৫

নতুন বছরের দ্বিতীয় দিনেই বিশ্বের সবচেয়ে বায়ুদূষণের নগরীতে পরিণত হয়েছে ঢাকা। বিশ্ব বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের প্রতিবেদন অনুযায়ী নতুন বছরের ২ জানুয়ারী দুপুর ১২টায় বায়ুমান সূচকে ২০৮ স্কোর নিয়ে খুবই অস্বাস্থ্যকর হয়ে ওঠে রাজধানীর বাতাস। বিকাল ৩টায় স্কোর বেড়ে হয় ২২৪। দূষণে ফের শীর্ষ দূষিত বিশ্বের ৯১ শহরের মধ্যে ১ নম্বরে উঠে আসে ঢাকার নাম। কয়েক বছর ধরে বায়ুদূষণে বারবার শিরোপা অর্জনের কৃতিত্ব দেখাচ্ছে ঢাকা।

গত ডিসেম্বরেও একবার বায়ুদূষণে ১ নম্বর স্থানে ওঠে দেড় কোটি মানুষের এ মহানগরী। সন্দেহ নেই, দূষণের দুর্নাম রোধে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর উদ্যোগের অভাব নেই। কিন্তু তা সফল হচ্ছে না দূষণ রোধের দায়িত্বপ্রাপ্ত সাদা হাতিদের কুম্ভকর্ণের ঘুমের কারণে।

দূষণ রোধের দায়িত্বপ্রাপ্ত বায়ুদূষণের সবচেয়ে বড় উৎস তিনটি। এগুলো হলে অনিয়ন্ত্রিত নির্মাণ, যানজট ও ইট ভাটা। নগরীজুড়ে বর্তমানে চলা বিশাল নির্মাণ কর্মযজ্ঞের ফলে বাড়ছে বায়ুদূষণ। নগরী এলাকার বাইরের নির্মাণকাজ চলছে পুরোপুরি নিয়ন্ত্রণহীনভাবে। এসব ধুলোদূষণ রোধে পরিবেশ অধিদফতর ও সিটি করপোরেশনের কোনো ভূমিকা নেই।

গবেষণা বলছে, বায়ুদূষণের অন্যতম উৎস হচ্ছে ধুলাবালু। এর মধ্য দিয়ে করোনাভাইরাসের জীবাণু সহজে ছড়িয়ে পড়তে পারে। আর তা ধুলার সঙ্গে মিশে হাতসহ নানা মাধ্যম দিয়ে মানুষের শরীরে ঢুকতে পারে। এতে করে ওই ভাইরাস মানুষের শরীরে ঢুকতে পারে ও বাড়তে পারে করোনা আক্রান্তের সংখ্যা। শিকাগো ইউনিভার্সিটির এনার্জি পলিসি ইনস্টিটিউট প্রকাশিত সর্বশেষ এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স অনুযায়ী ঢাকায় মানুষের গড় আয়ু বায়ুদূষণের কারণে কমছে।

একদিকে শব্দদূষণ অন্যদিকে বায়ুদূষণ ঢাকাকে বসবাসের অযোগ্য করে তুলছে। যানজট আর নকল-ভেজালের নগরী হিসেবে এ মহানগরীর দুর্নাম তো অক্ষতই রয়ে গেছে। দেড় কোটি মানুষের স্বার্থে ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। বায়ুদূষণ রোধে যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে সতর্ক হতে হবে সবকিছুর আগে। পরিবেশ অধিদফতরের কর্তাব্যক্তিদের বুঝতে হবে দূষিত নগরীর শিরোপা অর্জন গর্বের নয়, লজ্জার।
লেখক: অনলাইন বিশ্লেষক

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading