সূচকের পতনের সঙ্গে কমেছে লেনদেনও
উত্তরদক্ষিণ । বুধবার, ২ মার্চ ২০২২ । আপডেট ১৭.০০
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২ মার্চ ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমেছে। লেনদেনও কমে নেমে এসেছে ৬০০ কোটি টাকার ঘরে। যা গত আড়াই মাসের মধ্যে সর্বনিন্ম। অপর বাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) চিত্রও এমনটাই লক্ষ করা গেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ৬৫৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৪২ কোটি ৮৫ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিলো ৭৯৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার।
এছাড়াও, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭০ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ২৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বুধবার সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৪৯ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৮১ লাখ ৭ হাজার টাকার।
ইউডি/সুপ্ত

