দুই বছর পর ২০ মার্চ শ্রেণিকক্ষে ফিরছে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা

দুই বছর পর ২০ মার্চ শ্রেণিকক্ষে ফিরছে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা

উত্তরদক্ষিণ । বুধবার, ২ মার্চ ২০২২ । আপডেট ১৭:৪০

আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু হবে। বুধবার (২ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। করোনা মহামারীর কারণে দুই বছর ধরে প্রাক-প্রাথমিকে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রয়েছে। এখন সংক্রমণ আবার কমে যাওয়ায় ধীরে ধীরে সব ক্লাস খুলছে। সবশেষে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদেরও ক্লাসে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিল সরকার।

প্রথম শ্রেণির আগের এই শ্রেণিগুলোতে অনেক শিক্ষার্থী ভর্তির কয়েক মাস পরই শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ হয়ে যায়। আবার অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে এই বন্ধ থাকা অবস্থায়ই। এই দুই বছর প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের কাছে ক্লাস মানেই ছিল মোবাইল ফোন কিংবা কম্পিউটার-ট্যাব, মানে ভার্চুয়াল ক্লাসের মাধ্যমেই তাদের শিক্ষাজীবন শুরু হয়।

কোভিড-১৯ সংক্রমণ কমে আসায় গত বছরের সেপ্টেম্বরে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সীমিত পরিসরে খুললেও প্রাক প্রাথমিকে খোলেনি। সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার জানুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading