দ্রব্যমূল্যের ন্যায্যমূল্য নিশ্চিতে অ্যাকশনে যাচ্ছি: বাণিজ্যমন্ত্রী

দ্রব্যমূল্যের ন্যায্যমূল্য নিশ্চিতে অ্যাকশনে যাচ্ছি: বাণিজ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ২ মার্চ ২০২২ । আপডেট ১৯:২৫

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দ্রব্যমূল্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে শক্ত অবস্থান নিয়েছে সরকার। কেউ দাম বাড়ালে আমরা অ্যাকশনে যাচ্ছি। বুধবার (২ মার্চ) সচিবালয়ে নিত্যপণ্যের মজুদ, সরবরাহ, আমদানি ও মূল্য পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে তিনি গণমাধ্যমকে একথা প্রচার করতে বলেন।

টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে যেই দাম আমরা ঠিক করে দিই, সেটা যেন মানা হয়। রিসেন্টলি দেখেছি যে সেখানে কিছু গরমিল দেখা যাচ্ছে।ভোক্তা অধিকার, প্রতিযোগিতা কমিশন এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করেছি। কোথাও কোথাও দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

একইসঙ্গে তিনি বলেন, সব ব্যবসায়ী অসাধু নয়, আমাদের কথা হচ্ছে যেসব অনিয়মের কথা শুনেছি, এর বিরুদ্ধে ব্যবস্থা নিন। এটা আজকে ভোক্তা অধিকার, ডিজিএফআই, এনএসআই, প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধিদের বলে দিয়েছি। সরকারের চেয়ে বড় হাত কারও নেই। আমরা ব্যবসায়ীদের সব রকম সুবিধা দিতে চাই, তাই বলে এমন না যে তারা সুযোগ নেবে। মাঝখানে তেল মিল মালিকরা এসেছিল দাম বাড়াতে, আমরা পরিষ্কার বলে দিয়েছি যে, নট পসিবল।

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘জনগণের সিন্ডিকেট’ গড়ে তুলতে সংবাদ মাধ্যমকে বূমিকা রাখার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ৩১ মে থেকে বোতলজাত ছাড়া কোনো খোলা সয়াবিন তেল এবং ৩১ ডিসেম্বরের পর থেকে বোতলজাত ছাড়া কোনো সুপার পাম তেল বাজারে ছাড়তে দেয়া হবেনা বলে সিদ্ধান্ত হয়েছে। কেউ কেউ বোতল কেটে তেল খোলা বাজারে বিক্রি করছে। মধ্যস্বত্বভোগীরা তেল মজুদ করে দাম বাড়ানোর চেষ্টা করছে। এগুলো আমরা শুনেছি। এসবের বিরুদ্ধেই শক্ত নির্দেশনা দিয়েছি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading