হাম ও উপসর্গে আজও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৪

হাম ও উপসর্গে আজও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৪

উত্তরদক্ষিণ। শনিবার, ০২ মে, ২০২৬, আপডেট ১৫:৪০

হাম ও উপসর্গে আজও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে হাসপাতালে ভর্তি হয়েছে ১০২৪ জন।

শনিবার (০২ মে) স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হাম জনিত মৃত্যুর সংখ্যা ২৩৫ জন।

এদিন হামের উপসর্গ নিয়ে দেশে আরও চার জন মারা গেছেন। বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গত ২৪ ঘণ্টার হিসাব দিয়ে এ তথ্য জানানো হয়।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ২১৮ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৩২৫ জন।

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ হাজার ৯১১ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৩ হাজার ২২৫ জন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading