জাতীয় সরকার না হলে সুষ্ঠু নির্বাচন হবে না: জাফরুল্লাহ চৌধুরী
উত্তরদক্ষিণ । বুধবার, ২ মার্চ ২০২২ । আপডেট ২০:১৫
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, জাতীয় সরকার প্রতিষ্ঠিত না হলে এদেশে কোনো ক্রমেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা যাবে না, কোনো ক্রমেই সুষ্ঠু নির্বাচন হবে না। বুধবার (২ মার্চ) ‘জাতীয় পতাকা উত্তোলন দিবস’র এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ বলেন, আমি ১ বছর আগে থেকে বলছি যে, অন্ততপক্ষে দুই বছরের জন্য জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় সরকারের পক্ষে যুক্তি তুলে ধরে জাতীয় ঐক্যফ্রন্টের এই উদ্যোক্তা বলেন, সেই সরকারে আওয়ামী লীগের প্রতিনিধিও থাকবে। হয়ত প্রতিনিধি শেখ রেহানাও হতে পারেন। আমি জানি না, সেটা আওয়ামী লীগের ব্যাপার।
তিনি আরও বলেন, জাতীয় সরকারে অন্যান্য আমাদের সকল রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে, বিশিষ্ট দুই-চারজন নাগরিকও থাকতে পারেন। তারা সত্যিকার অর্থে ন্যায়-নীতি প্রতিষ্ঠা করবেন।
রাজনৈতিক দলগুলোতে নতুন নেতৃত্ব দেখার আশা প্রকাশ করেছেন জাফরুল্লাহ চৌধুরী।
ইউডি/সুপ্ত

