আমরা যদি অপকর্ম করি তা ক্ষমার অযোগ্য: সিইসি

আমরা যদি অপকর্ম করি তা ক্ষমার অযোগ্য: সিইসি

উত্তরদক্ষিণ । বুধবার, ২ মার্চ ২০২২ । আপডেট ২০:৩০

সততা, নিষ্ঠা ও অন্তরিকতা দিয়ে নির্বাচনি দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। যথাসাথ্য চেষ্টা করতে হবে। আমরা যদি কোনো অপকর্মের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাই, সেটা প্রচন্ড রকমের দুর্নীতি হবে। যা ক্ষমার অযোগ্য।

বুধবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে নির্বাচন ভবনের অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, আজ ২ মার্চ জাতীয় ভোটার দিবস। আজকের দিনের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’। এটা শুধু বুলি নয়, এটা কমিশনের একটা অঙ্গীকার। কোনো অঙ্গীকার করলে তা অন্তরে ধারণ করতে হবে। তা না হলে আমরা মিথ্যাচার করবো। চেষ্টা অন্তত করতে হবে। সফল নাও হতে পারি, কিন্তু গণমানুষের যে ভোটাধিকার- সেটা বাস্তবায়নের যে সাংবিধানিক দ্বায়িত্ব আমাদের ওপর রয়েছে সেটা পালন করতে হবে।

তিনি বলেন, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন, তারা বাধাবিপত্তির মুখোমুখি হতেও পারেন আবার নাও হতে পারেন। যদি বাধাবিপত্তির মুখোমুখি হন তাহলে কমিশনের পক্ষ থেকে তাদের প্রতি যে প্রতিশ্রুতি আছে ও থাকতে হবে- আমরা তাদের পাশে দাঁড়াবো। যাতে তারা স্বাধীন ও মুক্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading