ফেসবুক বেশি ব্যবহার করলেই বাজবে অ্যালার্ম
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ । আপডেট ১২:৪৫
প্রচলিত সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক। সম্প্রতি ফেসবুক অ্যাক্টিভিটি ড্যাশবোর্ড টুলস নামের একটি ফিচার নিয়ে এসেছে। ফলে ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফেসবুক ব্যবহারের সীমা সেট করে দিতে পারবেন। অন্তত ফেসবুকে দিনে কত টুকু সময় ব্যয় করছেন তাও জানা যাবে।
এই ফিচারটি মূলত একটি মনিটরিং টুল হিসাবে কাজ করবে। অনেকটা অ্যালার্ম ঘড়ির মতো। অর্থাৎ ফেসবুক নির্দিষ্ট সময়ের বেশি ব্যবহার করলেই এই অ্যালার্ম অ্যাক্টিভ হয়ে যাবে এবং ব্যবহারকারীকে নোটিফিকেশন দিতে থাকবে।
তাহলে চলুন জেনে নেই কীভাবে ফেসবুকে টাইম রিমাইন্ডার সেট করা যাবে-
১. অ্যান্ড্রোয়েড বা আইওএস স্মার্টফোন থেকে, আপনার ফেসবুক প্রোফাইলে লগ ইন করুন।
২. উপরের ডানদিকে কোণায় থ্রিডট লাইনের মেনু আইকনে ক্লিক করুন।
৩. নীচে স্ক্রোল করে ‘Settings and Privacy’ অপশনটি সিলেক্ট করে নিন।
৪. এবার প্রদর্শিত তালিকা থেকে Settings অপশনটি বেছে নিন।
৫. পরবর্তী ধাপে Preference এর অধীনে ‘Your Time on Facebook’ বলে একটি অপশন থাকবে।
৬. সেটি বেছে একদম শেষে ‘Set Daily Time Reminder’ অপশনটি পাবেন।
৭. এবার নির্দিষ্ট টাইম লিমিট সেট করে দিন যা অতিক্রম হলেই নোটিফাই করা হবে আপনাকে।
ইউডি/সুস্মিত

