দুই কোম্পানির পর্ষদ সভা ১০ মার্চ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৪ মার্চ ২০২২ । আপডেট ১৪:৩৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ মার্চ কোম্পানি দুটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো লিন্ডে বাংলাদেশ লিমিটেড ও ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লিন্ডেবিডি: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ মার্চ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ইউনাইটেড ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ইউডি/সুপ্ত

