কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন আর নেই
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৪ মার্চ ২০২২ । আপডেট ২০:২০
অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন আর নেই। ৫২ বছর বয়সে মারা গেছেন তিনি। ওয়ার্নের ম্যানেজমেন্ট কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে থাইল্যান্ডে হার্ট অ্যাটাকে ওয়ার্ন মারা গেছেন বলে ধারণা করছে তারা।
অস্ট্রেলিয়ার হয়ে এই কিংবদন্তি ১৪৫টি টেস্ট ও ১৯৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০০৫ সালে ওয়ানডে ও ২০০৭ সালে সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেন তিনি। এরপর ধারাভাষ্যকার হিসেবে ক্রিকেটের সঙ্গেই ছিলেন। পাশাপাশি অজি বোর্ডেও ছিলেন তিনি।
১৯৬৯ সালে ভিক্টোরিয়ায় জন্মগ্রহণ করেন ওয়ার্ন। ১৯৯২ সালে ইন্ডিয়ার বিপক্ষে সাদা পোশাকে যাত্রা শুরু করেন তিনি। পরের বছরই নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার।
টেস্টে লঙ্কান মুরালির সঙ্গে তুমুল প্রতিযোগীতায় মেতে থাকতেন তার সময়ে। দুজনে পাল্লা দিয়ে যেনো উইকেট শিকার করতেন। টেস্টে ৭০৮ উইকেট শিকার তার। যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। ওয়ানডেতে রয়েছে ২৯৩ উইকেট।
ইউডি/সুপ্ত

