একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন প্রেমিক!

একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন প্রেমিক!

উত্তরদক্ষিণ । শনিবার, ৫ মার্চ ২০২২ । আপডেট ১৭:২০

আপন তিন বোন। ভালোবাসেন প্রতিবেশী যুবককে। তবে তিন বোনের কেউই জনতেন না একে অন্যের বিষয়টি। একদিন তিন বোন মিলে একই সঙ্গে নিজের মনের কথা জানান যুবককে। আর তখনই বাধে বিপত্তি। একসঙ্গে তিন জন ভালোবাসেন যুবককে, চান ভালোবাসা ভাগাভাগি করে নিতে।

এ কথা শুনে চোখ কপালে উঠে যুবকের। তবে শেষমেশ কারোর মনই ভাঙেননি তিনি। একসঙ্গে একই দিনে বিয়ে করলেন তিন বোনকে। ঘটনাটি ঘটেছে আফ্রিকার কঙ্গোয়। ৩২ বছর বয়সী ওই যুবকের নাম লুইজো। তিন বোনকে বিয়ের খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বোনই লুইজোকে ভালোবাসার প্রস্তাব দেন এবং তাদের তিনজনের প্রস্তাবে রাজি হয়েই লুইজো তাদের তিনজনকেই বিয়ে করেছে। তবে তারা তিনজনই যমজ। তারা হলেন নাতালি, নাদেগে ও নাতাশা। তিন বোনের প্রেমিক লুইজো একই দিনে এক সঙ্গে তিনজনকে বিয়ে করেছেন।তিনজন পাত্রীও একে ওপরের বোন।

এদিকে তিন যমজ বোনকে বিয়ের ঘটনাটি ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। লুইজো স্থানীয় গণমাধ্যমকে বলেন, প্রথমে নাতালির সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমাদের দেখাও হয়। সেখানে অপর দুই বোন নাদেগে ও নাতাশার সঙ্গে পরিচয় করিয়ে দেন নাতালি।

লুইজো জানান, তিনজন দেখতে অবিকল একইরকম হওয়ায় তিনি দ্বিধায় পড়ে যান। কে তার আসল প্রেমিকা তা বারবারই ভুল করতে থাকেন। পরবর্তীতে বাকি দুজনের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়ান লুইজো।

একই ছেলেকে কেন বিয়ে করলেন প্রশ্নে তিন বোন বলেন, লুইজো যখন আসতো, আমরা একেকবার একেকজন তার কাছে যেতাম। কিন্তু তিনি আমাদের আলাদা করতে পারতেন না। এভাবে আমরা সবাই তার প্রেমে পড়ে যাই। প্রথমে এটি ধাঁধার মতো হলেও পরে কোনো কিছুই আর থামাতে পারেনি। কারণ লুইজোও আমাদের প্রেমে পড়ে গিয়েছিল।

অন্যদিকে তিন বোন যে বিবাহসূত্রে একে অপরের সতীন হলেন তা নিয়ে কারোর কোন মাথাব্যাথা নেই । তারাও স্বীকার করেছেন যে তারা লুইজোকে ভালোবাসেন এবং আগামী দিনে চারজনই একসঙ্গেই থাকতে চান।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading