মোহামেডানকে হারিয়ে শীর্ষে বসুন্ধরা

মোহামেডানকে হারিয়ে শীর্ষে বসুন্ধরা

উত্তরদক্ষিণ । শনিবার, ৫ মার্চ ২০২২ । আপডেট ২০:৪৫

নিজেদের হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় ২-০ গোলে মোহামেডানকে হারিয়েছে বসুন্ধরা কিংস। প্রথমার্ধে আট মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে বসুন্ধরা। সাত ম্যাচে টানা ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্কার ব্রুজনের দল। এক ম্যাচ কম খেলা আবাহনী লিমিটেড ১৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

১১ মিনিটে গোছালো আক্রমণে লিড নেয় কিংস। মোহাম্মদ ইব্রাহিমের কাট ব্যাকে বক্সের ভেতর থেকে মাহাদি ইউসুফের ব্যাক হিলে বল যায় সুমন রেজা পায়ে। তিনি দুর্দান্ত প্লেসিং শটে গোল করেন। আট মিনিট পর ব্রাজিলিয়ান রবসনের ম্যাজিক। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে কোনাকুনি শটে দ্বিগুণ করেন ব্যবধান। এটি রবসনর ষষ্ঠ গোল। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার উপরে আছেন কেবল চট্টগ্রাম আবাহনীর পিটার থ্যাঙ্কগড (৭টি)।

২-০ গোলের লিড নিয়ে কিংস বিরতিতে ড্রেসিংরুমে ফেরে। দ্বিতীয়ার্ধে দশ জনের দলে পরিণত হওয়ায় আর ম্যাচে ফেরা হয়নি মোহামেডানের। রাজীবের ট্যাকলে মাঠে পড়ে থাকা কিংস ফরোয়ার্ড রবসনের গায়ে অকারণেই জোরে বল মেরে বসেন মোহামেডানের অনিক হোসেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান রবিনিয়ো। দুই পক্ষের মধ্যে ছড়ায় উত্তেজনা। রেফারি তাকে হলুদ কার্ড এবং অনিককে লালকার্ড দেখান।

ম্যাচের অন্তিম সময়ে ভালো একটি সুযোগ পেয়েছিল মোহামেডান। ওবি মোনেকের জোরালো শট কর্নারের বিনিময়ে ফেরান কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। পুরো ম্যাচে একবারই তাকে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছিল।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading