আমেরিকায় টর্নোডোয় ৬ জনের প্রাণহানি

আমেরিকায় টর্নোডোয় ৬ জনের প্রাণহানি

উত্তরদক্ষিণ । রবিবার, ৬ মার্চ ২০২২ । আপডেট ১৪:৫০

আমেরিকার আইওয়া রাজ্যের ম্যাডিসন কাউন্টিতে গতকাল শনিবার টর্নোডোর আঘাতে ছয় জন মারা গেছে। এদের মধ্যে চারজন প্রাপ্ত বয়স্ক এবং দুজন শিশু রয়েছে। আইওয়া গভর্ণর কিম রেনল্ডস ম্যাডিসন কাউন্টিতে দুর্যোগ অবস্থা ঘোষণা করেছেন।

কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, টর্নেডোয় আরো চারজন আহত হয়েছে। এছাড়া বাড়িঘর ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। ডায়োজেনেস আয়লা বলেন, দীর্ঘ সময়ের মধ্যে এটি ছিল ভয়াবহ ঝড়। এর প্রভাব থাকবে বহুবছর।

জাতীয় আবহাওয়া সার্ভিস বলছে, ঝড়টি মধ্য আইওয়া ছেড়ে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। রোববার তাদের সার্ভে টিম ক্ষয়ক্ষতি নিরূপনে সবকিছু খতিয়ে দেখবে। এদিকে উদ্ধার তৎপরতা চলছে বলে জানান আয়লা।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading