দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ৬ মার্চ ২০২২ । আপডেট ১৭:৪০

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৬ মার্চ ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৭টির বা ৬৫.১৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বৃহস্পতিবার সুহৃদ ইন্ডাস্ট্রিজের দর ছিল ২১ টাকা ১০ পয়সা। রবিবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৯ টাকা ৬০ পয়সা। অর্থাৎ এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৭.১০ শতাংশ কমেছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর সান লাইফ ইন্সুরেন্সের ৬.৮৪ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫.২৪ শতাংশ, প্রাইম ইন্সুরেন্সের ৫.২০ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের ৪.৯৭ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৪.৭৪ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৪.৫৮ শতাংশ, আরামিট সিমেন্টের ৪.৪৩ শতাংশ, ঢাকা ইন্সুরেন্সের ৪.০১ শতাংশ এবং অগ্রণী ইন্সুরেন্সের ৩.৯৫ শতাংশ দর কমেছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading