সূচকের বড় পতনে লেনদেন

সূচকের বড় পতনে লেনদেন

উত্তরদক্ষিণ । সোমবার, ৭ মার্চ ২০২২ । আপডেট ১৩:১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের বড় পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা ১০টা ৫৪ মিনিট পরযন্ত ডিএসইতে ১৩২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সূত্র-ডিএসই।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪১৫ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকেরে পতনে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading