৭ই মার্চ: স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

৭ই মার্চ: স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তরদক্ষিণ । সোমবার, ৭ মার্চ ২০২২ । আপডেট ১৩:৩০

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ড উন্মোচন করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নাকিব আহমেদ চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

শুরুতে এই স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো এবং পরে অন্যান্য জিপিও এবং দেশের পোস্টঅফিসগুলোতে বিক্রি হবে।

সূত্র : বাসস।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading