ব্লক মার্কেটে ৪৫ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ । সোমবার, ৭ মার্চ ২০২২ । আপডেট ১৭:১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ২৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮৩ লাখ ১৪ হাজার ৩৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৫ কোটি ৭০ লাখ টাকা। সূত্র-ডিএসই।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপার লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিডিকম অনলাইনের ১৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ইবনে সিনা ২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, আলিফ ম্যানুফ্যাকচারিং, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যারামিট সিমেন্ট, বিএটিবিসি, বিবিএস, বিডিকম, বাংলাদেশ শিপিং কর্পারেশন, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, জিপিএইচ ইস্পাত, হামিদ ফেব্রিক্স, আইডিএলসি ফিন্যান্স, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান,ম্যাকসন্স স্পিনিং, ওরিয়ন ফার্মা, ফনিক্স ফিন্যান্স, কুইন সাউথ টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, রেনেটা, রূপালী লাইফ ইনন্স্যুরেন্স,সাইফ পাওয়ারটেক, সায়হাম কটন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ইয়াকিন পলিমার লিমিটেড।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading