বড় পতনে সূচক ৭ মাসের মধ্যে সর্বনিম্ন

বড় পতনে সূচক ৭ মাসের মধ্যে সর্বনিম্ন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ৭ মার্চ ২০২২ । আপডেট ১৭:০০

ধারাবাহিক দরপতনে প্রতিদিনই সূচক নামছে সর্বনিম্ন অবস্থানে। আজ সোমবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৮২ পয়েন্ট বা ২ শতাংশ কমে ৬ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান করছে। যা গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচকটির।

এর আগে ২০২১ সালের ২৯ জুলাই সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৪২৫ পয়েন্টে। সূত্র-ডিএসই।

সোমবার ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। আজ ডিএসইতে ৭৪০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৮ কোটি ৭০ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৬৫১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৫৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭টির, কমেছে ৩৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৪৪৭ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২০ কোটি ৭১ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading