গোপনীয়তা রক্ষায় শীর্ষে সিগনাল অ্যাপ

গোপনীয়তা রক্ষায় শীর্ষে সিগনাল অ্যাপ

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ মার্চ ২০২২ । আপডেট ১৪:৪৮

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক টুইট করে ম্যাসেজিং অ্যাপ সিগনাল ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এতে রাতারাতি সিগনালের ব্যবহারকারী সংখ্যা বেড়ে গেছে। গ্রাহকের গোপনীয়তা রক্ষায় বিশেষ কিছু ফিচার আছে এই অ্যাপটিতে। ব্যবহারের কিছু টিপস ও ট্রিকস সম্পর্কে বিস্তারিত জানানো হলো-

স্ক্রিন লক: সিগনাল অ্যাপে আলাদাভাবে স্ক্রিন লক ফিচার রয়েছে। ফোন আনলকড থাকলেও তাই পিন বা বায়োমেট্রিক ছাপ দিয়ে অ্যাপ চালু করতে হয়। ফলে অন্য কারও হাতে ফোন দিলেও সিগনাল অ্যাপের কোনো ম্যাসেজ সে দেখতে পারবে না। ফিচারটি চালু করতে ‘সেটিংস’ এ যেতে হবে। এরপর ‘প্রাইভেসি’ তে ক্লিক করে স্ক্রিন লক বাটনটি অন করতে হবে।

নোটিফিকেশন বন্ধ: ফোনের কনট্যাক্ট লিস্টে থাকা মানুষ সিগনালে অ্যাকাউন্ট খুললে নোটিফিকেশন আসে। এই নোটিফিকেশন বন্ধ করতে ‘সেটিংস’ ওপেন করতে হবে। ‘নোটিফিকেশনস’ এ ক্লিক করে ‘কন্টাক্ট জয়েন্ড সিগনাল’ অপশনটি অফ করতে হবে।

ব্লার করা: ছবি নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকলে ছবিতে থাকা চেহারা ব্লার করে সেন্ড করা যাবে। ফটোশপে গিয়ে ছবি বা ডকুমেন্টের নির্দিষ্ট তথ্য ব্লার করার কোনো প্রয়োজন নেই। অ্যাপটিতে অটোমেটিক ফেইস ব্লারিং টুল রয়েছে। ফিচারটি চালু করতে ‘+ সাইন’ ট্যাপ করতে হবে। ছবি সিলেক্ট করে ‘ব্লার বাটন’ এ ক্লিক করতে হবে। এরপর ‘ব্লার ফেইসেস’ অপশনটি অন করতে হবে।

মুছে যাবে ম্যাসেজ: হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট সময়ের পর ম্যাসেজ মুছে দেওয়ার ফিচার খুব বেশি পুরানো নয়। তবে সিগনালে অনেক আগে থেকেই ফিচারটি রয়েছে। নির্দিষ্ট ব্যক্তির নাম সিলেক্ট করে ‘ডিসঅ্যাপেরিং ম্যাসেজেস’ বাটনে ক্লিক করতে হবে। কতক্ষণ পর পর ম্যাসেজ ডিলিট হবে তা টাইমার সেট করে নির্ধারণ করা যাবে।

অ্যাটাচমেন্ট: চাইলে ডকুমেন্ট, ভিডিও বা ছবি শুধু একবারের জন্য দেখানো সম্ভব। ফাইল এক সপ্তাহ পরে ওপেন করলেও চলবে তবে একবারের বেশি দেখা যাবে না। ফিচারটি চালু করতে ‘+ সাইন’ এ ট্যাপ করতে হবে। এরপরে ছবি সিলেক্ট করে ইনফিনিটি আইকনে ক্লিক করলেই ফিচারটি চালু হয়ে যাবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading