২ ঘণ্টায় ৩ কোম্পানির বিক্রেতা নেই

২ ঘণ্টায় ৩ কোম্পানির বিক্রেতা নেই

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ মার্চ ২০২২ । আপডেট ১৪:৪৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের ২ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। সূত্র-ডিএসই।

কোম্পানিগুলো হচ্ছে- বিডিকম অনলাইন, ভিএফএস থ্রেড ডাইং ও মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১২টা ৩৭ মিনিট পর্যন্ত বিডিকম অনলাইনের স্ক্রিনে ৬ লাখ ২৮ হাজার ১৩১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে ভিএফএস থ্রেড ডাইংয়ের স্ক্রিনে ৬৮ লাখ ৯৭ হাজার টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৫ টাকা দরে লেনদেন হয়।

একই সময় মিথুন নিটিং অ্যান্ড ডাইংয়ের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading