দুই দিনে ১০০ কোটির ক্লাবে প্রভাসের ‘রাধে শ্যাম’

দুই দিনে ১০০ কোটির ক্লাবে প্রভাসের ‘রাধে শ্যাম’

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ মার্চ ২০২২ । আপডেট ০৯:১৫

ইন্ডিয়ার দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। পূজা হেগড়ের সঙ্গে জুটি বেঁধে ‘রাধে শ্যাম’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এ সিনেমা গত ১১ মার্চ মুক্তি পেয়েছে। মুক্তির দুই দিনে সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।

বক্স অফিস বিশ্লেষক মনোবালা বিজয়বালন এক টুইটে জানিয়েছেন, ‘রাধে শ্যাম’ সিনেমাটি প্রথম দিন আয় করেছেন ৭২.৪১ কোটি রুপি। দ্বিতীয় দিনে এসে বিশ্বব্যাপী সিনেমাটি ১০০ কোটির ক্লাব ছাড়িয়েছে। অন্যদিকে ইন্ডিয়ান বক্স অফিস জানিয়েছে, বিশ্বব্যাপী ‘রাধে শ্যাম’ সিনেমার আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে।

ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ঐতিহাসিক এই সিনেমা এরই মধ্যে অনেক রেকর্ড ভেঙেছে। মাত্র দুই দিনে ১০০ কোটির রুপির ক্লাবে প্রবেশ করেছে। সিনেমাটির প্রধান বাজার অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় ভালো করছে, তা ছাড়াও ভারতের অন্যান্য স্থানে দর্শক পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা। প্রভাসের অনেক ভক্ত রয়েছে, বক্স অফিসে এর পারফরম্যান্স এখন পর্যন্ত অপ্রতিরোধ্য।

সিনেমাটির চিত্রনাট্য ইউরোপের প্রেক্ষাপটে। ১৯ শতকের প্রেমের গল্প নিয়ে এটি তৈরি। সিনেমায় প্রভাসের চরিত্রের নাম বিক্রম আদিত্য। তিনি একজন স্বনামধন্য জ্যোতিষী। তার বিপরীতে আছেন পূজা হেগড়ে। তাকে দেখা যাবে প্রেরণা নামের একটি চরিত্রে।

গত বছর ৩০ জুলাই ‘রাধে শ্যাম’ সিনেমা মুক্তির কথা ছিল। করোনা মহামারির কারণে পরবর্তী সময়ে তা পেছানো হয়। গত ১৪ জানুয়ারি সিনেমাটি মুক্তির পাবে বলে জানান নির্মাতারা। এরপর ভারতে করোনার তৃতীয় ঢেউ শুরু হলে আবারো মুক্তি স্থগিত করা হয়। অবশেষে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে ‘রাধে শ্যাম’।

ইউই/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading