বিকেলে ঢাকায় আসছেন আমেরিকার আন্ডার সেক্রেটারি নুল্যান্ড

বিকেলে ঢাকায় আসছেন আমেরিকার আন্ডার সেক্রেটারি নুল্যান্ড

উত্তরদক্ষিণ । শনিবার, ১৯ মার্চ ২০২২ । আপডেট ১৪:৩০

আমেরিকার পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড ঢাকা সফরে আসছেন। শনিবার (১৯ মার্চ) বিকেলে তিনি ঢাকায় পৌঁছাবেন। যুআমেরিকার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট ও ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্ডিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ও সহযোগিতার ওপর জোর দিতে একটি প্রতিনিধি দল নিয়ে আমেরিকার পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত বাংলাদেশ, ইন্ডিয়া ও শ্রীলঙ্কা সফর করবেন। সফরে প্রতিনিধি দলে আমেরিকার পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং প্রতিরক্ষা দপ্তরের নীতিবিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি আমান্ডা ডরি থাকছেন।

আমেরিকার পররাষ্ট্র দপ্তর জানায়, আন্ডার সেক্রেটারি ন্যুল্যান্ড বাংলাদেশ ও শ্রীলঙ্কায় অংশীদারত্ব সংলাপে অংশ নেবেন। আর নয়াদিল্লিতে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ সফরে আন্ডার সেক্রেটারি ও তার সঙ্গে থাকা প্রতিনিধি দল ইন্ডিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য অর্থনৈতিক অংশীদারিত্বকে শক্তিশালী করতে এবং সম্পর্ককে আরও গভীর করতে সুশীল সমাজ এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ঢাকার আমেরিকার দূতাবাস সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আন্ডার সেক্রেটারি ও তার সঙ্গে থাকা প্রতিনিধি দল ঢাকায় পৌঁছাবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading