ইন্ডিয়া-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের মানুষ বেশি সুখী
উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ মার্চ ২০২২ । আপডেট ১২:৫০
বিশ্বের সুখী দেশের তালিকায় এক নম্বর অবস্থানে ফিনল্যান্ড। টানা পাঁচ বার এ অবস্থান ধরে রাখল দেশটি। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) থেকে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ প্রকাশিত হয়েছে। সুখী দেশের এ তালিকায় বাংলাদেশ গতবারের চেয়ে কিছুটা এগিয়েছে। এবার বাংলাদেশের অবস্থান ৯৯তম যা ২০২০ সালে ছিল ১০১।
দক্ষিণ এশিয়ার অন্যতম জনবহুল তিন দেশ ইন্ডিয়া, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাংলাদেশ বেশি সুখী। তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৯তম। ইন্ডিয়া ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১৩৬ ও ১০৩।২০১২ সাল থেকে সুখী দেশের তালিকা প্রকাশ করে আসছে এসডিএসএন। এবারের সুখী দেশের তালিকায় সবার তলানিতে, অর্থাৎ ১৪৬তম অবস্থানে আফগানিস্তান। আর ১৪৫তম ও ১৪৪তম অবস্থানে যথাক্রমে জিম্বাবুয়ে এবং রোয়ান্ডা।
এবার বিশ্বে শীর্ষ ১০ সুখী দেশ হলো ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড ও অস্ট্রিয়া। সুখী দেশের তালিকায় ব্রিটেন ও আমেরিকার অবস্থান যথাক্রমে ১৭ ও ১৯তম। এ তালিকায় চীন ও রাশিয়ার অবস্থান যথাক্রমে ৮২ ও ৭৪।
ইউডি/সুপ্ত

