আবিষ্কৃত হলো সবচেয়ে বড় গ্যালাক্সি

আবিষ্কৃত হলো সবচেয়ে বড় গ্যালাক্সি

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ মার্চ ২০২২ । আপডেট ১৪:০৬

মহাকাশ গবেষণায় নতুন চমক। খোঁজ মিলল সবচেয়ে বড় ছায়াপথ বা গ্যালাক্সির। জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত যতগুলো গ্যালাক্সি আবিষ্কার করেছেন, তার মধ্যে এটিই সবচেয়ে বড়। নেদারল্যান্ডের লেইডেন অবজারভেটরির গবেষকরা খোঁজ পেয়েছেন নতুন এই রেডিও গ্যালাক্সির। নাম দেওয়া হয়েছে অ্যালকিয়োনেস।

প্রায় ১৬ মিলিয়ন আলোকবর্ষ দৈর্ঘ্য এই গ্যালাক্সির। অর্থাৎ অ্যালকিয়োনেস গ্যালাক্সির একপ্রান্ত থেকে অন্যত্র যেতে সময় লাগবে প্রায় ১ কোটি ৬০ লাখ আলোকবর্ষ। যার তুলনায় আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি একেবারেই বামন। মিল্কিওয়ে গ্যালাক্সির দৈর্ঘ্য ১ লাখ ৬ হাজার আলোকবর্ষ। নতুন এই গ্যালাক্সির আয়তন এত বেশি যে, এর মধ্যে এঁটে যেতে পারবে মিল্কিওয়ে গ্যালাক্সির আয়তনের একশোটিরও বেশি গ্যালাক্সি। মিল্কিওয় গ্যালাক্সির তুলনায় ১৫৩ গুণ বড় অ্যালকিয়োনেস গ্যালাক্সি। নতুন আবিষ্কৃত এই দৈত্যাকৃতি গ্যালাক্সি পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৩ বিলিয়ন আলোকবর্ষ। অর্থাৎ ওই গ্যালাক্সি থেকে যে আলো এই মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছবে, তা ৩ বিলিয়ন আলোকবর্ষ আগে তার যাত্রা শুরু করেছিল।

বিজ্ঞানীরা জানিয়েছেন, অ্যালকিয়োনেস গ্যালাক্সির মোট ভর আমাদের সূর্যের ভরের তুলনায় প্রায় ২৪০ বিলিয়ন বা ২৪ হাজার কোটি গুণ বেশি। নতুন এই রেডিও গ্যালাক্সির সম্বন্ধে খুব বেশি কিছু এখনও জানা যায়নি। তবে আপাতভাবে এর যা গঠন লক্ষ্য করা গেছে, তাতে বেশ কিছু ধারণা তৈরি হয়েছে বিজ্ঞানীদের। এই গ্যালাক্সির মধ্যে যে জেট এবং লোব দেখা গেছে, যার ভিত্তিতে বিজ্ঞানীরা মনে করছেন, গ্যালাক্সির ঠিক মাঝে বিশাল ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর থাকতে পারে। আর এই ব্ল্যাকহোল থেকেই শক্তি পায় গ্যালাক্সিটি।

গ্যালাক্সিটির আয়তন ও আকার নিয়েও একাধিক প্রশ্ন ভাবাচ্ছে বিজ্ঞানীদের। কীভাবে এত বড় হলো এই গ্যালাক্সি? উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা। অ্যালকিয়োনেসের আবিষ্কারের ফলে রেডিও গ্যালাক্সি সংক্রান্ত গবেষণায় নতুন দিগন্ত খুলে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রেডিও গ্যালাক্সির গঠনপ্রক্রিয়া এবং কীভাবে সেগুলো এত বড় আকারের হয়, সেই সংক্রান্ত আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করেছেন বিজ্ঞানীরা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading